ডেটলাইন দুর্গাপুর,২৩ জানুয়ারীঃ ১৭ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত সপ্তাহব্যাপী পশ্চিম বর্ধমান জেলায় পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন সচেতনতা দিবস উদযাপন করা হলো।এর উদ্যোক্তা ছিল ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীনস্থ নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি ও চর্যাশ্রী ওয়েলফেয়ার সোসাইটি। মুচিপাড়া, এসবি মোড়, সিটি সেন্টার,গ্যামনব্রীজ মোড়,ভিড়িঙ্গী মোড়,দুর্গাপুর স্টেশন সহ বিভিন্ন জায়গায় নানান সচেতনতার বার্তা সম্বলিত প্লাকার্ড নিয়ে ধারাবাহিক ভাবে সুসজ্জিত জার্সিতে ২৫ জন যুবকযুবতী এই মহতী কর্মকান্ডে সামিল হয়েছিলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্ত বিভিন্ন ট্রাফিক গার্ড কর্মসূচী পালনে সহায়তা করেছে। নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর ভারপ্রাপ্ত আধিকারিক অন্বেষা ভট্টাচার্য সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Latest article
মন্ত্রীদের উপস্থিতিতে দুর্গাপুরে অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট
ডেটলাইন দুর্গাপুর,৩০ জুলাইঃ গত ৪ মে রাজ্যে পালা বদলের পর থেকেই বাংলাকে পুনরায় শিল্প সমৃদ্ধ করে তোলার বিশেষ জোর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী...
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...














