ডেটলাইন ওয়েব ডেস্কঃ বলিউডে আবার শোকের ছায়া। প্রয়াত হলেন ভারতের কিংবদন্তী অভিনেতা রাজ কাপুরের কন্যা ঋতু নন্দা(৭১)। প্রায় সাত বছর ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। অবশেষে সোমবার গভীর রাতে নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রাজ কপুরের বড় মেয়ে হওয়া সত্ত্বেও তিনি কখনও গ্ল্যামার জগতে আসেননি। বরং ছোট থেকেই উদ্যোগপতি হওয়ার স্বপ্ন ছিল তাঁর। প্রাথমিকভাবে কিছু ব্যবসা করলেও পরবর্তী সময়ে জীবন বিমা সংস্থার মাধ্যমে তাঁর জীবনও বদলে যায়। একদিনে ১৭ হাজার বিমা করিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নামও তুলেছিল ঋতু নন্দার বানিজ্যিক সংস্থা। সফলতার কারনে একাধিক পুরস্কারও পেয়েছেন।রাজ কাপুরের বড় মেয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার। কারন, বচ্চন পরিবারের মেয়ে শ্বেতা বচ্চনের শাশুড়ি হন প্রয়াত ঋতু নন্দা। শোক জানিয়েছেন বলিউডের প্রায় সব তারকারাই।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














