ডেটলাইন ওয়েব ডেস্কঃ প্রয়াত প্রবীণ বিখ্যাত আইনজীবী তথা রাজনীতিবিদ রাম জেঠমালানি। বয়স হয়েছিল ৯৫ বছর। কয়েকমাস ধরেই তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন। গত দুই সপ্তাহ ধরে বর্ষীয়ান এই আইনজীবীর চিকিৎসা চলছিল৷ আজ সকাল ৭ টা ৪৫ মিনিট নাগাদ দিল্লিতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী।১৯২৩–র ১৪ সেপ্টেম্বর, তৎকালীন ভারত এবং বর্তমানে পাকিস্তানের সিন্ধ জেলার শিকারপুরে জন্ম রাম জেঠমালানির। বাবা বুলচন্দ গুরমুখদাস জেঠমালানি, মা পার্বতী জেঠমালানির মেধাবী পুত্র রাম জেঠমালানি ডবল প্রোমোশন পেয়ে মাত্র ১৩ বছর বয়সে ম্যাট্রিকিউলেশন পাস করেন। বম্বে বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১৭ বছর বয়সে আইনে স্নাতক হয়ে আদালতের বিশেষ অনুমতি পেয়ে মাত্র ১৮ বছরেই ওকালতি শুরু করেন। তারপর আইনে স্নাতকোত্তর ডিগ্রি পেয়ে ২১ বছরেই করাচিতে পুরোদমে প্র্যাকটিস করতে থাকেন দেশভাগ পর্যন্ত।১৯৯৮ এবং ১৯৯৯ সালে অটল জমানায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকলেও ২০০০ সালে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন জেঠমালানি। মোট ৬ বার রাজ্যসভার সদস্য হন। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন। বহু আলোড়ন ফেলে দেওয়া মামলায় তিনি আইনজীবী হিসেবে অংশ নিয়েছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল-লালুপ্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়ালের মতো বহুবিশিষ্ট রাজনীতিকের দুর্নীতি সংক্রান্ত মামলাও। উল্লেখ্য, তিনি সুপ্রিম কোর্টের ‘হায়েস্ট পেড’ আইনজীবী ছিলেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














