ডেটলাইন ওয়েব ডেস্কঃ অবশেষে পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিশোধ নিল ভারতীয় সেনাবাহিনী। আজ গুলির লড়াইয়ে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড জৈশ কমান্ডার কামরান ওরফে আবদুল রশিদ গাজি খতম হয়েছে। মৃত্যু হয়েছে তার শাগরেদ আরও এক জঙ্গিরও। ১২ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে শহীদ হয়েছেন ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর মেজর ভিএস ঢোন্ডিয়াল, হাবিলদার শেওরাম, সিপাই অজয় কুমার এবং হরি সিং। জখম আরেক জওয়ান হাসপাতালে ভর্তি। জানা গেছে,যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল, দু’পক্ষের গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয়েছে সেই বাড়ির কর্তার। একটি সূত্রে জানা গেছে,রবিবার রাতে খবর আসে পুলওমার পিংলান গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। খবর পেয়ে রাতেই সেখানে অভিযান চালায় ভারতীয় সেনা। গোটা গ্রাম ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। পালাতে না পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। দু’পক্ষের গুলি বিনিময় শুরু হয়ে যায়। সেনা সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের গুলিতে চার সেনা জওয়ান জখম হয়েছেন। শহীদ সেনারা ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর সদস্য।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














