স্পোর্টস ডেস্কঃ ইডেন মানেই ইতিহাস। সেই ইডেনেই চলছে ভারতের প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ। এই প্রথম গোলাপি বলের দিনরাতের টেস্ট অনুষ্ঠিত হচ্ছে ভারতের মাটিতে। তাই দেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ জায়গা করে নিল ইডেন গার্ডেন। আর এখানেই আরও এক ইতিহাস গড়লেন অধিনায়ক বিরাট কোহলি। গোলাপি বলে ভারতের প্রথম দিনরাতের টেস্ট ম্যাচে প্রথম শতরানের অধিকারী হলেন তিনি। একই সঙ্গে টেস্টের প্রথম দিন ৩২ রান করার সঙ্গে সঙ্গেই নজির গড়েন বিরাট। প্রথম ভারত অধিনায়ক হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মালিক হয়ে যান তিনি। বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্বের অধিকারী হলেন বিরাট।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














