ডেটলাইন দিল্লি: ক্রমশই ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম। আজ বর্ধিত নতুন মূল্য অনুযায়ী দিল্লিতে পেট্রোল লিটার প্রতি ৭৬.২৪ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ৬৭.৫৭ টাকা। কলকাতায় পেট্রোল লিটার প্রতি ৭৮.৯১ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭০.১২ টাকা। মুম্বইতে পেট্রোল লিটার প্রতি ৮৪.০৭ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭১.৯৪ টাকা। চেন্নাই পেট্রোল লিটার প্রতি ৭৯.১৩ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭১.৩২ টাকা। আজকের মূল্যবৃদ্ধি সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল ও ডিজেলের। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, যেভাবে জ্বালানির দাম বেড়েই চলেছে তাতে আগামী দিনে আরও বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম। আর এভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসেরই দাম আরও বাড়বে যার কোপ পড়বে সাধারন মানুষের উপর। বাড়তে পারে পরিবহনের খরচও। ভবিষ্যতে সেই সমস্যার যাতে সৃষ্টি না হয় তার জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে কর কমানোর আর্জি জানিয়েছে পাম্প মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষে এমনও বলা হয়েছে যদি তাদের আর্জি মানা না হয় তাহলে তারা ধর্মঘটেও নামতে পারেন।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














