ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ দেশজুড়ে চলছে করোনার আতঙ্ক। তাই দেশের একটা বড় অংশই অলিম্পিক্স করার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই দেশে চলছে জরুরি অবস্থা। আর এই চরম প্রতিকূলতার মধ্যেই অবশেষে বিশ্বের সবথেকে বড় ক্রীড়ানুষ্ঠান অলিম্পিক্স শুরু হয়ে গেল জাপানের রাজধানী টোকিওতে। মহামারী করোনায় সারা বিশ্বে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েই শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল টোকিও অলিম্পিক্সের। নীরবতা পালন করা হয় তাঁদের জন্য। গত বছরই এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও করোনার জন্যই পিছিয়ে যায় অলিম্পিক্স। দর্শকহীন স্টেডিয়ামেই অনুষ্ঠিত হল এ বারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। এই স্টেডিয়ামে ৬৮ হাজার দর্শকাসন হলেও করোনার জন্য দর্শকদের প্রবেশ নিষিদ্ধ। কেবল মাত্র অফিসিয়াল ও মেডিকেল টিম মাঠে থাকছে। এ বারের অলিম্পিক্সে এক জন পুরুষ এবং এক জন মহিলা পতাকা নিয়ে ঢোকার অনুমতি পেয়েছিল। তাই ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করলেন হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এবং বক্সার মেরি কম।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














