ডেটলাইন দুর্গাপুরঃ একবার বাতিল হয়েছে। কিন্তু জেলা বিজেপি তাদের আশা ছাড়েনি। আবারও দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের। বাংলায় বিজেপির রথযাত্রা কর্মসূচি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই গত বছরের ২৪ ডিসেম্বর দুর্গাপুরে মোদির সভাও বাতিল হয়ে যায়। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য জুড়ে মোট ৩০০ টি জনসভা করার লক্ষ্য নিয়েছে বিজেপি। রথযাত্রা বাতিলের ঘাটতি পূরণ হিসেবেই এই সব সভা করতে চাইছে বিজেপি। জানা গেছে,পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে আগামী ২ ও ৮ ফেব্রুয়ারি রাজ্যে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী। যার একটি রয়েছে বনগাঁর ঠাকুরনগরে। সারা ভারত মতুয়া মহাসংঘের ডাকে আগামী ২ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে জানা গেছে ঐ একই দিনে তিনি পশ্চিম বর্ধমান জেলাতেও সভা করবেন। কিন্তু সেই সভা দুর্গাপুর না আসানসোলে কোথায় হবে সেবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। যদিও একটি সূত্রে আসানসোলেই মোদির সভা হবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে দুর্গাপুরে কি মোদির কোন সভা হবে? এই প্রশ্নের জবাবে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষ্মণ ঘোড়ই জানিয়েছেন,আজ দুর্গাপুরে এসপিজি আধিকারিকরা আসেন। তাদের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও। তারা দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দান ও নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করেন। তবে ২ ফেব্রুয়ারী দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভা হলে সেটা কোথায় হবে সে বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আগামীকাল দলের কয়েকজন শীর্ষ নেতার দুর্গাপুরে আসার কথা জানিয়ে তিনি বলেন তারাই বিষয়টি চূড়ান্ত করতে পারেন।
Latest article
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...














