ডেটলাইন দুর্গাপুরঃ আর কোন সন্দেহ নয়,আগামী ২ ফেব্রুয়ারী দুর্গাপুরেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐ দিন দুপুরের দিকে মোদির সভা হবে ইস্পাতনগরীর নেহেরু স্টেডিয়ামে। দুর্গাপুরে এসে দলের নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। উল্লেখ্য ২ ফেব্রুয়ারী পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। ঐদিনই পশ্চিম বর্ধমান জেলাতেও তাঁর একটি সভা করার কথা। কিন্তু সেই সভা আসানসোল না দুর্গাপুর কোন শহরে হবে তা নিয়েই চলছিল অনিশ্চয়তা। শুক্রবার দুর্গাপুরে আসেন এসপিজি আধিকারিক অমিত কুমার কুম্বলে। তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরের এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। ছিলেন জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই। তারা দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দান ও নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করেছিলেন। বিজেপির রাজ্য নেতারাও পরে আরও একবার নেহেরু স্টেডিয়াম পরিদর্শনের পর সেখানেই মোদির সভার জন্য সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














