ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ গতকাল দিল্লিতে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। আর সেই ম্যাচের নায়ক হলেন প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম ৷ গতকালের ম্যাচে উইকেটের পিছনে যেমন ছিলেন সাবলীল তেমনই ব্যাট হাতেও দারুন খেলেছেন বাংলাদেশের এই শান্ত মস্তিষ্কের ক্রিকেটার। এই মূহূর্তে আইসিসি ক্রিকেটারের ক্রম তালিকায় তার স্থান টেস্ট ক্রিকেটে ৩৬ নম্বর। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ১৮ তম ও কুড়ির ক্রিকেটে তার ক্রম স্থান ৫২। ২০০৬ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে তাঁর অভিষেক হয় জিম্বাবোয়ের বিরুদ্ধে ৷ সেই ম্যাচে বাংলাদেশ জিতলেও মুশফিকুর মাত্র ২ রান করেছিলেন। তবে তারপর থেকেই বাংলাদেশ ক্রিকেটে তার গুরুত্ব বাড়তে থাকে। দেশের অধিনায়কও হয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে এখনও টি টোয়েন্টির ৯টি ম্যাচে করেছেন ২২৫ রান ৷ তার সর্বোচ্চ অপরাজিত ৭২ রান আছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৷ তবে গতকাল ভারতের বিরুদ্ধে অপরাজিত ৬০ রান তার টি টোয়েন্টি কেরিয়ারের এক উল্লেখযোগ্য ইনিংস। ১৯৮৭ সালের ৯জুন মুশফিকুর রহিম বাংলাদেশের বোগরাতে জন্মগ্রহন করেন। বর্তমানে তাঁর বয়স ৩২।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














