ডেটলাইন দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’- এই বিশেষ সচেতনতামূলক প্রচার শুরু হওয়ার পর থেকে রাজ্যে পথ দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রনে আনা গেছে। তথাপি সারা বছরব্যাপী এই প্রচার চালানো হচ্ছে। রাজ্যের অন্য জায়গার মতোই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগেও বিভিন্ন সময় এই সচেতনার বার্তা দেওয়া হয়। এমনকি বিভিন্ন কৌশলে পুলিশের পক্ষ থেকে পথ সুরক্ষার বার্তা দেওয়া হয়। এবার দেখা গেল বড়দিনের দিনে এক বিশেষ কৌশলে পথে বের হওয়ার গাড়ির চালকদের নিরাপদে ড্রাইভ করার জন্য হেলমেট পড়ার সঙ্গে ট্র্যাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হল। এই কাজে পুলিশকে সাহায্য করল বৃহন্নলারা। তারা হাতে গোলাপ ফুল ও কেক নিয়ে হেলমেটহীন চালকদের কাছে গিয়ে বোঝালেন,নিরাপদ ড্রাইভিং শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটা সমাজের কাছেও একটা বার্তা। যাতে চালক এবং তার পরিবারও নিরাপদে থাকতে পারে। এদিন এই উদ্যোগ নিয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক গার্ড। বিভাগীয় আধিকারিক সতীনাথ শীলের নেতৃত্বে বৃহন্নলাদের সহযোগিতায় পথ চলতি সাধারণ মানুষ এবং গাড়িচালকদের এই অভিনব পন্থায় সতর্কবার্তা এবং সচেতন বৃদ্ধির বার্তা দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেট ডিসি ট্রাফিক ভি জি সতীশ পশুমারথি আইপিএস,টিআই ফোর সন্তোষ ভকত সহ অন্যরা।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














