ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা অবশেষে আজ এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সানিয়ার স্বামী পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক এই সুসংবাদ তার টুইটারের মাধ্যমে জানিয়েছেন। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন বলেও জানিয়েছেন শোয়েব। এই খবর জানাজানির পর দুই দেশেরই ক্রীড়া মহলের অনেকেই সানিয়া ও শোয়েবকে শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেন। উল্লেখ্য,২০১০ সালের ১২ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতীয় টেনিস তারকা এবং পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। গত ১৩ এপ্রিল জানা যায় যে সানিয়া মা হতে চলেছেন। একথা নিজেরাই জানিয়েছিলেন এই সেলেব দম্পতি। অবশেষে আজ সকালে সন্তান জন্মানোর কথা সরকারিভাবে ঘোষণা করা হয়।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














