ডেটলাইন ওয়েব ডেস্কঃ কেরলে এবার নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা ঢুকেছে। ইতিমধ্যেই কেরলের বিভিন্ন জেলায় ভালোই বৃষ্টি হচ্ছে। এবার বাংলায় বর্ষা প্রবেশের পালা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুই তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে যাবে। যার জেরে দার্জিলিঙ,কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ের আগেই বর্ষা রাজ্যে ঢুকছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। উত্তরবঙ্গের জন্য সুখবর শোনালেও দক্ষিণবঙ্গের জন্য এখনই কোনো ভালো খবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। কারন, দক্ষিনবঙ্গে এখনই বর্ষা ঢোকার কোনও সম্ভাবনা নেই। উল্টে দক্ষিণবঙ্গে গরম বাড়বে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানান হয়েছে কলকাতা সহ দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ ৩১ তারিখ থেকে ২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব একটু কমবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। যদিও তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














