ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ৬৮ মিনিট পর্যন্ত রিয়াল কাশ্মীরের কাছে আটকে থাকার পর ৬৯ মিনিটে হেনরির ডান পায়ের মাপা ক্রশে মাথা ঠেকিয়ে গোল করেন ডিপান্ডা ডিকা। আর সেই গোলেই আই লিগে রিয়াল কাশ্মীরকে হারিয়ে আপাতত লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। তাদের পয়েন্ট এখন ৮। অন্যদিকে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে চেন্নাই সিটি। কটকে ইন্ডিয়ান অ্যারোজকে হারানোর পর আজ রিয়াল কাশ্মীরকে হারিয়ে এবারের আই লিগে অনেকটাই ঘুরে দাঁড়ালো সবুজ মেরুন শিবির। কাশ্মীরের ঠান্ডা নিয়ে দুশ্চিন্তা থাকলেও খেলার মাঠে তা বোঝা যায়নি। তবে প্রথমার্ধে সেভাবে গোলের সুযোগও তৈরি করতে পারছিল না কোনও দলই। ৪০ মিনিটে পিন্টু মাহাতোর একটি শট আটকে দেয় প্রতিপক্ষ। ভূস্বর্গ কাশ্মীরের শ্রীনগরে এই ম্যাচ ঘিরে কিন্তু পাহাড়জুড়ে যথেষ্ঠ উন্মাদনা লক্ষ করা যায়।
Latest article
মহরমে নিষিদ্ধ ডি জে, বহন করা যাবে না কোনো অস্ত্রও
ডেটলাইন দুর্গাপুর,২৪ জুনঃ আগামী ২৬ জুন মুসলিম সম্প্রদায়ের অন্যতম এক বড় উৎসব হল মহরম। পশ্চিম বর্ধমান জেলায় যাতে সেই মহরম শান্তিপূর্ণভাবে পালন...
কোক ওভেন থানাতেও পালিত আন্তর্জাতিক যোগ দিবস
ডেটলাইন দুর্গাপুর,২১ জুনঃ আজ সারা দেশজুড়ে উৎসাহের সঙ্গে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছরের যোগ দিবস...
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...














