ডেটলাইন কলকাতাঃ সমাজে দেখা যাচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে। কোথাও চোর সন্দেহে বা ছেলেধরা সন্দেহে বা কোথাও আরও নানা অজুহাত তুলে গণপিটুনির গটনা বাড়ছে। মৃত্যুও ঘটে চলেছে। অথচ যারা এভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোন নির্দিষ্ট আইন নেই। সেকথা ভেবেই এবার রাজ্য সরকারের পক্ষ থেকে গণপিটুনি প্রতিরোধ বিল আনা হচ্ছে। জীবনের অধিকারকে সুনিশ্চিত করতে এবং ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার লক্ষ্যেই, চলতি অধিবেশনে এই বিল পেশ হতে চলেছে বলে জানা গেছে। এই বিলে অপরাধের মান অনুযায়ী শাস্তির যে ব্যবস্থা রাখা হচ্ছে তাকে তিন পর্যায়কে ভাগ করা হয়েছে। যেখানে বলা হয়েছে গণপিটুনির ঘটনায় কোনও একজন বা একাধিক ব্যক্তি আহত হলে, অভিযুক্তের তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অথবা ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রয়োজনে দুটোই হতে পারে। যদি আঘাত খুব গুরুতর হয়, তবে অভিযুক্তের যাবজ্জীবন অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে ন্যূনতম ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা হতে পারে। গণপিটুনিতে কারও মৃত্যু হলে অভিযুক্তের আজীবন সশ্রম কারাদণ্ড হতে পারে। এছাড়া ন্যূনতম ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে। জানা গেছে শুক্রবারই বিধানসভায় এই গণপিটুনি প্রতিরোধ বিল আনতে পারে রাজ্য সরকার। প্রসঙ্গত দেশের বেশ কয়েকটি রাজ্যে ইদানিং ব্যাপক হারে গণপিটুনির ঘটনা বেড়েছে। আমাদের রাজ্যেও এই প্রবণতা বাড়ছে। তাই রাজ্য সরকার এই পদক্ষেপ নিতে চলেছে বলে জানা গেছে।
Latest article
চিত্র সাংবাদিক দীপক গুরুংয়ের স্মৃতিতে স্বেচ্ছা রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ২০১৩ সালের ৩১ জুলাই দুর্গাপুরের ডিভিসি মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারান দুর্গাপুরের মিডিয়া জগতের বিশিষ্ট চিত্র...
মন্ত্রীদের উপস্থিতিতে দুর্গাপুরে অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট
ডেটলাইন দুর্গাপুর,৩০ জুলাইঃ গত ৪ মে রাজ্যে পালা বদলের পর থেকেই বাংলাকে পুনরায় শিল্প সমৃদ্ধ করে তোলার বিশেষ জোর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী...
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...














