ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ আর টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট খেলবেন না ভারতের তারকা মহিলা ক্রিকেটার মিতালি রাজ। ১৩ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি কেরিয়ার শুরু করেছিলেন মিতালি। দেশেরজার্সি গায়ে খেলেছেন ৮৮টি ম্যাচ। ভারতীয় হিসেবে সর্বোচ্চ এবং বিশ্ব মহিলা ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ হিসেবে তাঁর রান ২৩৬৪। যার মধ্যে রয়েছে ১৭টি হাফ সেঞ্চুরি। গড় ৩৭.৫২। একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দু’হাজার রান করার নজিরও গড়েছেন তিনি। যে ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ার শুরু করেছিলেন তাদের বিরুদ্ধেই শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছেন মিতালি।২০২১ সালে ৫০ ওভারের বিশ্বকাপে ফের অধিনায়কহিসেবে নামবেন তিনি। এই ফরম্যাটই আপাতত তাঁরপাখির চোখ। সেকারনেই টি টোয়েন্টি থেকে তাঁর অবসর বলে মনে করা হচ্ছে। মিতালী মাত্র ১০ বছর বয়স থেকে খেলাধুলা শুরু করেন এবং ১৭ বছর বয়সে তাকে ভারতীয় দলের জন্য বাছাই করা হয়েছিল এবং তার ওয়ানডেতে অভিষেক হয় ১৯৯৯ সালে মিল্টন কিনসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই খেলায় তিনি অপরাজিত ১১৪ রানের এক অসাধারন ইনিংস খেলে সবার নজর কাড়েন। ২০০১-০২ মরশুমে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তাঁর অভিষেক ঘটে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














