ডেটলাইন ওয়েব ডেস্কঃ এ বছর মিস ওয়ার্ল্ড হলেন মেক্সিকোর সেরা সুন্দরী ভ্যানেসা পনস ডি লিওন। এবারই প্রথম মেক্সিকোর কোন সুন্দরী এই বিশ্ব খেতাব পেলেন। গতবছর এই খেতাব জিতেছিলেন ভারতীয় সুন্দরী মানুষী ছিল্লর। শনিবার রাতে চীনের সানাইয়া সিটি এরেনা মঞ্চে এই প্রতিযোগিতার নিয়ম মেনে বর্তমান মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্বসুন্দরী ভারতের মানুষী ছিল্লর। এ বছর ছিল এই প্রতিযোগিতার ৬৮তম আসর। মোট ১১৮টি দেশের সেরা সুন্দরীরা অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। ২৬ বছর বয়সী ভেনেসা একজন মডেল ও সঞ্চালক। সেই সঙ্গে অভিবাসী মেয়েদের সহায়তায় পরিচালিত একটি পুনর্বাসন কেন্দ্রের পরিচালনার সঙ্গেও তিনি যুক্ত। উল্লেখ্য, ১১৮ জনের মধ্যে ভারতের সেরা সুন্দরী অনুকৃতি ব্যাসও ছিলেন। কিন্তু তিনি শেষ ৩০ জনের মধ্যে থাকলেও চূড়ান্ত ১২ জনের মধ্যে পৌঁছতে না পারায় প্রতিযোগিতা থেকে ছিটকে যান।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














