ডেটলাইন কলকাতাঃ বাংলা সিনেমার হিট এ্যান্ড হট নায়িকা মিমি চক্রবর্তী এবার তার দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে প্রার্থী ঘোষনা করে চমক দিয়েছেন। আজ আলিপুরে জেলাশাসক দফতরে গিয়ে তিনি মনোনয়ন জমা দিলেন। সঙ্গে ছিলেন আরাবুল ইসলাম-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা-নেত্রী। তারকা প্রার্থীর মনোনয়ন জমাকে ঘিরে এদিন যেমন পুরো এলাকায় ছিল ব্যাপক নিরাপত্তা তেমনই দেখা গেল নায়িকাকে একবার চোখে দেখার জন্য প্রচুর সাধারন মানুষের ভিড়। অন্যদিকে বিজেপির প্রার্থী অনুপম হাজরাও মনোনয়ন জমা দেওয়ার সময় বিখ্যাত কুস্তিগির দ্য গ্রেট খালিকে সঙ্গে নিয়ে এসে চমক দেন। প্রসঙ্গত,এই আসন থেকে বিজেপির হয়ে ভোটে লড়ছেন তৃণমূল ছেড়ে আসা বিদায়ী সাংসদ অনুপম হাজরা এবং বামপ্রার্থী হিসেবে আছেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বীদের রাজনৈতিক অভিজ্ঞতার তুলনায় মিমি একেবারেই আনকোরা। তাই এবারের নির্বাচনে সবারই চোখ থাকছে এই কেন্দ্রের দিকে।
Latest article
চিত্র সাংবাদিক দীপক গুরুংয়ের স্মৃতিতে স্বেচ্ছা রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ২০১৩ সালের ৩১ জুলাই দুর্গাপুরের ডিভিসি মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারান দুর্গাপুরের মিডিয়া জগতের বিশিষ্ট চিত্র...
মন্ত্রীদের উপস্থিতিতে দুর্গাপুরে অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট
ডেটলাইন দুর্গাপুর,৩০ জুলাইঃ গত ৪ মে রাজ্যে পালা বদলের পর থেকেই বাংলাকে পুনরায় শিল্প সমৃদ্ধ করে তোলার বিশেষ জোর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী...
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...














