ডেটলাইন ওয়েব ডেস্কঃ আগামী ১২ নভেম্বর এবং ২০ নভেম্বর দুদফায় বিধানসভার নির্বাচন রয়েছে ছত্তিশগড়ে। ঠিক এমন সময় ৬২ জন মাওবাদীর আত্মসমর্পণ করার ঘটনা অনেকটাই স্বস্তি দিল ছত্তিশগড় সরকারকে। ছত্তিশগড়ের নারায়নপুর জেলায় অস্ত্রশস্ত্র সহ–পুলিশের কাছে আত্মসমর্পণ করল এই মাওবাদী দলটি। বস্তার পুলিশের আইজি বিবেকানন্দ সিং এবং নারায়ণপুরের পুলিশ সুপার জিতেন্দ্র শুক্লার উপস্থিতিতে মাওবাদীরা তাদের কাছে থাকা ৫১টি দেশীয় অস্ত্র পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, আত্মসমর্পণকারী মাওবাদীরা সিপিআই(মাওবাদী) কুতুল আঞ্চলিক কমিটির সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মাওবাদীদের এই আত্মসমর্পণকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে বলেছেন,ওদের দেখে অন্য মাওবাদীরাও আত্মসমর্পণে উৎসাহী হবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














