ডেটলাইন কলকাতাঃ আজ কলকাতা হাই কোর্টে নন্দীগ্রামের ফল নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার শুনানি ছিল। নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি সহ একাধিক অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই মামলা করেছিলেন। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হল না। কারন, বিচারপতি কৌশিক চন্দ বলেছেন, শুনানির সময় মামলাকারীদের উপস্থিত থাকতে হয়। মমতার আইনজীবী বলেন, আইনে যা বলা আছে তাঁরা সেই অনুযায়ী চলবেন। এরপরই এদিনের শুনানি স্থগিত করে দেওয় হয়। জানা গেছে, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।
Latest article
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...
শ্রাবণী মেলার ভক্তদের জন্য দুর্গাপুর থেকে সরাসরি তারকেশ্বরের বাস পরিষেবা চালু করলেন বিধায়ক
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ শ্রাবণ মাস শুরু হতেই হুগলী জেলার তারকেশ্বর মন্দির শিবভক্তদের সমাগমে সরগরম হয়ে ওঠে। প্রতি বছর শ্রাবণ মাসে (জুলাই-আগস্ট),লক্ষ লক্ষ...














