ডেটলাইন ওয়েব ডেস্কঃ উৎসবের মরশুম শেষ হতে না হতেই বড়সড় কোপ পড়ল মধ্যবিত্তের হেঁসেলে। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম নভেম্বর থেকে ৭৬ টাকা বাড়ল। ফলে ৬৩০ টাকা থেকে বেড়ে যা দাঁড়ালো ৭০৬ টাকায়। জানা গেছে, শুধুমাত্র নভেম্বর মাসের জন্য ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম হল ৭০৬ টাকা। তবে ওই একই মাপের ভর্তুকিযুক্ত সিলিন্ডারের গ্যাসের দাম একই রয়েছে ৫০৩ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৮ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ১২৫৮ টাকা। ভর্তুকিহীন পাঁচ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ২৬০ টাকা ৫০ পয়সা। এর ফলে মাথায় হাত পড়তে চলেছে মধ্যবিত্তের।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














