ডেটলাইন আসানসোল: বাম শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট অ্যাকশন কমিটির ডাকে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরুদ্ধে ১২ দিনের লঙ মার্চের সূচনা হল পশ্চিম বর্ধমান জেলার রেল শহর চিত্তরঞ্জন থেকে। প্রায় ২৮৩ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সদস্যরা ১১ ডিসেম্বর কলকাতায় পৌঁছাবে। সেখানে জনসভার আয়োজন করা হয়েছে। এদিন চিত্তরঞ্জনে লং মার্চের সূচনার সময় উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়নের শীর্ষনেতারা ৷ ধামসার তালে, আদিবাসী নৃত্যে ও শঙ্খধ্বনির মাধ্যমে লং মার্চ শুরু হয় ৷ মূলত সাত দফা দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলি এই লঙ মার্চের ডাক দিয়েছে। দুর্গাপুর অ্যালয় স্টিল, চিত্তরঞ্জন লোকোমেটিভ সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণের প্রতিবাদে এই লং মার্চের ডাক দিয়েছে সমস্ত ট্রেড ইউনিয়নের সম্মিলিত জয়েন্ট অ্যাকশন কমিটি ৷ প্রাক্তন মন্ত্রী তথা সিটু নেতা বংশগোপাল চৌধুরী বলেছেন,বর্তমান কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত শিল্পকে বন্ধ করার পাশাপাশি চিত্তরঞ্জন-সহ দেশের সাতটি বড় রেল কারখানাকে কর্পোরেট করে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চলেছে। এটা হলে বহু মানুষের চাকরীর নিশ্চয়তা থাকবে না। আমরা এটা হতে দেব না।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














