ডেটলাইন নয়াদিল্লিঃ ২০১৪ সালে ৫ মার্চ মোট ৯ দফায় লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ২০০৯ সালে ৫ দফার লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল ২ মার্চ। সেই হিসেব অনুযায়ী এবারও মার্চ মাসের শুরুতেই আসন্ন ২০১৯ এর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সূত্র বলছে,সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ জুন। তাই এখন থেকেই আসন্ন লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক করতে দফায় দফায় বৈঠক করছে নির্বাচন এদিকে, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভার মেয়াদও শেষ হচ্ছে আগামী মে-জুন মাসে। সেক্ষেত্রে ওই রাজ্যগুলিতে লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা নির্বাচন করা যায় কি না, তা নিয়েও চিন্তাভাবনা করছে কমিশন। আলোচনা চলছে নির্বাচন কমিশনের কর্তাদের মধ্যে। অন্যদিকে, গত বছর নভেম্বর মাসেই জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে সেখানেও নির্বাচন করতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী মে মাসে। ফলে সেখানেও লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা ভোট করা হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে সেখানকার সর্বশেষ পরিস্থিতির উপর।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














