ডেটলাইন দুর্গাপুরঃ কাঁকসার রুপগঞ্জে সন্দীপ ঘোষ নামে বিজেপির এক যুব কর্মীর খুনের ঘটনার প্রতিবাদে আজ দুর্গাপুর মহকুমায় বনধ ডেকেছিল বিজেপি। মেনগেট,বেনাচিতি,কাঁকসার কিছু জায়গায় সকালের দিকে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ বেশ কিছু বিজেপি কর্মীকে গ্রেফতার করে। মেনগেট এলাকায় গ্রেফতার করা হয় বিজেপির রাজ্যনেত্রী রাজকুমারী কেশরীকে। এছাড়াও বেনাচিতি বাজারে বিজেপি কর্মী-সমর্থকদের মিছিলে যোগ দিয়েছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ও রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু। পুলিশ তাদের বাধা দিলে দলের কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন লকেট ও সায়ন্তন। শেষপর্যন্ত আইন-শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লকেট চট্টোপাধ্যায় ও সায়ন্তন বসুকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, বিজেপির ডাকা দুর্গাপুর বনধে কোনও প্রভাবই পড়েনি শহরে। দোকানপাট,কলকারখানা,স্কুল কলেজ,অফিস আদালত সবই স্বাভাবিকভাবেই খোলা ছিল। কোন প্রভাব পড়েনি যানবাহন চলাচলেও। খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের দুর্গাপুর আদালতে তোলা হলে তাদের ৯ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন বিচারক।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














