ডেটলাইন বাঁকুড়াঃ কেরালায় বন্যা পরিস্থিতি বিধ্বংসী আকার নিয়েছে। ইতিমধ্যে বন্যা ও ধসে ৩২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রায় ৩ লাখ লোক ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ভিন রাজ্যের অনেকেই কেরালায় গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আটকে পড়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেকেরই কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনই ঘটনা ঘটেছে বাঁকুড়ার দুই যুবকের ক্ষেত্রেও। মাস তিনেক আগে বাঁকুড়ার ছাতনা এলাকার শোয়ারবাকড়া গ্রামের অভিজিৎ মণ্ডল ও রামশঙ্কর মণ্ডল নামে দুই যুবক কাজের সন্ধানে কেরালায় যায়। সেখানে তারা একটি ঠিকাদারী সংস্থায় কাজ পেয়েছে বলে বাড়িতে জানায়। বাড়িতে নিত্য অভাব। সে কারনেই তাদের ভিন রাজ্যে যেতে হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। কিন্তু এখন তাদের কোন খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে গভীর উৎকন্ঠা। পরিবারের তরফে জানানো হয়েছে দিন তিনেক আগে ছেলেদের সঙ্গে শেষবার কথা হয়েছে। তার পর থেকে মোবাইল বন্ধ। তাদের চিন্তায় নাওয়া খাওয়া ভুলেছে পরিবারের সদস্যরা। দুই যুবককে ফিরে পেতে রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। শুধু বাঁকুড়া নয়,এরাজ্যের একাধিক জেলা থেকে গরীব পরিবারের অনেক যুবকই কেরালায় কাজের সন্ধানে গিয়ে থাকে। এবিষয়ে আরও অনেক পরিবারের পক্ষ থেকেই রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানানোয় সক্রিয় হয়ে উঠেছে নবান্ন। শুরু হয়েছে খোঁজকবর নেওয়া। সেই সূত্রেই এদিন শোয়ারবাকড়া গ্রামে এসে দুই যুবকের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে যান পুলিশের কয়েকজন আধিকারিক। তারা জানিয়েছেন, কেরালায় যোগাযোগ করার সবরকম চেষ্টা চলছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














