ডেটলাইন দুর্গাপুরঃ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ এবং আরও অনেকের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে। গতকাল রাতের সেই ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তেই প্রতিবাদ শুরু হয়েছে। এদিন দুর্গাপুরেও সেই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর স্টেশনে বিক্ষোভ দেখায় এস এফ আই ছাত্রছাত্রীরা৷ এসএফআই নেত্রী ঐশী ঘোষ দুর্গাপুরের মেয়ে। তাই তাঁর উপর আক্রমনের ঘটনায় স্বাভাবিকভাবেই এসএফআই সদস্যদের মধ্যে বাড়তি আবেগ দেখা যায়। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ সহ অন্যান্য ছাত্রীকে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষক, অধ্যাপক-অধ্যাপিকাকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। এদিন এই ঘটনার প্রতিবাদে আজ দুর্গাপুরের সিপিএম সমর্থকরা অ্যালয় স্টিল প্ল্যান্টের প্রবেশ পথের সামনে দীর্ঘক্ষন অবস্থান বিক্ষোভ দেখায়।সিপিএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকারসহ একাধিক নেতা এখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগের দিনই জেএনইউয়ের ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, যা হয়েছে খুব বিপজ্জনক। গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ এটি। এই ঘটনাকে তিনি ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক বলেও সমালোচনা করেছেন।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...














