ডেটলাইন বাঁকুড়াঃ জন্মিলে মরিতে হবে,কথাটা যেমন সত্যি। আবার এটাও সত্যি,এমন কিছু মানুষ থাকেন যাদের চলে যাওয়াকে মানুষ মেনে নিতে পারে না।এমনই একজন ব্যক্তি প্রয়াত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ সিপিআইএর বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গি। ২০০৬ সালে তিনি বাঁকুড়ার ইন্দপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। তিনি অনেকটা সময় জুড়ে বাঁকুড়া জেলা সম্পাদকের দায়িত্বে ছিলেন ফলে বহু মানুষের মধ্যে মিশে গিয়েছিলেন। প্রত্যেক মানুষের সুবিধা অসুবিধায় তিনি ছুটে মানুষের কাছে যেতেন। আজ সকালে তিনি তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বেশকিছুদিন ধরে তিনি ক্যানসার রোগে ভুগছিলেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৫। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এলো বাঁকুড়া জেলায় ও রাজনৈতিক মহলে। বহু মানুষ তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
Latest article
রায়ডাঙ্গায় বাড়িতে মজুত নিষিদ্ধ গাঁজা, কোক ওভেন থানার অভিযানে গ্রেপ্তার এক
ডিটলাইন দুর্গাপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের...
এ বছর জেলার ১২টি পুজো কমিটি পেল ‘দেবী দুর্গা সম্মান-২০২৬’
ডেটলাইন আসানসোল,৩০ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের তরফে এবার পুজো নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি...
নেশামুক্ত সমাজ গড়তে পথে নামল কোক ওভেন থানার পুলিশ
সংবাদদাতা, দুর্গাপুর: নেশার অন্ধকার থেকে মুক্তি, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। নেশার সর্বনাশা পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ...














