ডেটলাইন ডেস্কঃ সুখবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। সাফ চ্যাম্পিয়নশিপ এবং এশিয়া কাপে খেলতে যাওয়ার ঠিক আগে ফিফা ক্রমতালিকায় আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় ফুটবল দল। ৯৭তম স্থান থেকে এগিয়ে চলে বিশ্ব ক্রম তালিকায় ভারত এখন ৯৬তম স্থানে। উল্লেখ্য, অন্যতম শক্তিশালী দেশ জর্জিয়ার সঙ্গে এখন যুগ্মভাবে সুনীল ছেত্রীরাও ৯৬ তম স্থানে। সাম্প্রতিককালে এটিই ভারতের সেরা পারফরম্যান্স। প্রসঙ্গত ফিফার তরফে এই প্রথম ব়্যাঙ্কিংয়ের জন্য অত্যাধুনিক ‘ইএলও’ পদ্ধতি চালু করা হয়েছে। আগে প্রতিমাসে ফিফার ব়্যাঙ্ক বের হত। কিন্তু নতুন পদ্ধতি চালু হওয়ার পর এখন থেকে প্রতি ম্যাচের শেষে পরিবর্তিত হবে ব়্যাঙ্ক। সুতরাং, একটি ম্যাচেও খারাপ পারফরম্যান্স করলে বদলে যেতে পারে ব়্যাঙ্কিংয়ের চিত্র। আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে ভারতীয় দলকে বাড়তি মনোবল যোগাবে ক্রমতালিকায় এই উন্নতি। দেশের ফুটবল মহল এমনটাই মনে করছে।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














