ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ প্রত্যাশামতোই মেলবোর্ন টেস্ট জিতল ভারত। ১৩৭ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল কোহলি বাহিনী। সেই সঙ্গে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এবার সিডনিতে শেষ টেস্ট জিতলে বা ড্র করলেও বর্ডার-গাভাসকর ট্রফি উঠবে ভারত অধিনায়ক বিরাট কোহলির হাতেই। আজ শেষ দিনে ভারতের জয়ের আশাকে বেশ কিছুক্ষন দীর্ঘ করে রেখেছিলেন নাথান লিঁয় ও প্যাট কামিন্স। লিঁয় ৫০ বল খেলে ৭ রান করলেন। আর কামিন্সকে ৬৩ রানে প্যাভিলিয়নে ফেরালেন বুমরা। জাদেজা, বুমরা দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট পেলেন। সামি ও ইশান্ত পেলেন ২টি করে উইকেট। ম্যাচে ৯টি উইকেট নিয়ে সেরা নির্বাচিত হন বুমরা। এই টেস্টে জয়ের ফলে ভারতীয় অধিনায়কদের মধ্যে বিদেশের মাটিতে জয়ের দিক থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুঁলেন বিরাট কোহলি। দু’জনেই বিদেশের মাটিতে ১১টি টেস্ট জিতেছেন। এই জয়ের ঘটনা আরও এক ইতিহাসও স্পর্শ করল। ঘটনাটি ঘটেছিল ১৯৮১ সালে। কপিলদেব, গুন্ডাপ্পা বিশ্বনাথদের নিয়ে সুনীল গাভাসকারের অধিনায়কত্বে ভারত ৫৯ রানে হারিয়েছিল গ্রেগ চ্যাপেল, রডনি মার্শ, ডেনিস লিলি সমৃদ্ধ অস্ট্রেলিয়াকে। তার ৩৭ বছর পর ফের মেলবোর্ন টেস্ট জিতে ইতিহাসকে ছুঁলো কোহলির ভারত। এরই পাশাপাশি টেস্ট ক্রিকেটে ১৫০ তম টেস্ট জয়ের ক্ষেত্রে ভারত আপাতত ক্রিকেট বিশ্বে পঞ্চম দেশ। ভারত ছাড়া এই নজির রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














