ডেটলাইন কলকাতাঃ বছর শেষ হওয়ার আগেই বাংলায় আরও এক নক্ষত্রপতন। এবার প্রয়াত হলেন কিংবদন্তী চিত্র পরিচালক মৃণাল সেন। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ভবানীপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর একমাত্র পুত্র কুনাল সেন শিকাগোতে থাকেন। তিনি এলেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। ভারতীয় সিনেমা জগতে তাঁর অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফলকে, পদ্মভূষণ সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি। ১৯৫৫ সালে ‘রাত ভোর’ ছবির মাধ্যমে পরিচালনা শুরু করেন মৃণাল সেন। তাঁর পরের ছবি ছিল‘নীল আকাশের নীচে’। এরপর তাঁর ছবি ‘বাইশে শ্রাবণ’-ই তাঁকে আন্তর্জাতিক পরিচিতি দেয় এবং ১৯৬৯ সালে তাঁর মুক্তিপ্রাপ্ত ‘ভুবন সোম’ ছবি তাঁকে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি দেয়। মৃণাল সেল পরিচালিত বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে মৃগয়া, আকালের সন্ধানে, কলকাতা ৭১, খণ্ডহর, ওকা অরি কথা, একদিন প্রতিদিন প্রভৃতি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা তথা দেশের চলচ্চিত্র জগতে। মৃণাল সেনের প্রয়াণে শোক জ্ঞাপন টলিউড ও বলিউডের বিভিন্ন তারকারা। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় বলেথছেন, ‘বাংলা চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।’ টুইট করে শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি বলেছেন,এই মৃত্যু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এমনকি সিনেমা জগতের খুব বড় ক্ষতি।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














