ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া সফরে গিয়ে চার টেস্টের প্রথমটি জিতে নিল ভারত। আজ খেলার শেষ দিনে ৩১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাডিলেড টেস্ট জিতল ভারত। এদিন অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি নেন রবিচন্দ্রন অশ্বিন। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন তিনি। তিনটে করে উইকেট পেয়েছেন মহম্মদ সামি এবং বুমরা। প্রথম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার সামনে ৩২৩ রানের লক্ষ্যমাত্রা ছিল। ৪ উইকেটে ১০৪ রান নিয়ে পঞ্চম তথা শেষ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য আরো ২১৯ রান প্রয়োজন ছিল। কিন্তু ২৯১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। উল্লেখ্য,অ্যাডিলেডে চতুর্থ ইনিংসে ২০০’র বেশি রান তাড়া করে একবারই জিতেছিল অস্ট্রেলিয়া। সেটা ১৯০২ সালে। এদিন এই টেস্ট জয়ের সঙ্গেই একটি রেকর্ড হল। এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্ট জিতল ভারত। এর আগে একবারই সিরিজে এগোতে পেরেছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় দল ২০০৩-০৪ মরশুমে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। সেই সিরিজ অমীমাংসিত ভাবেই শেষ হয়েছিল। এবার চার টেস্টের এই সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ তে। এর আগে ভারত অজিদের ঘরের মাঠে শেষবার টেস্ট জিতেছিল ২০০৮ সালে। অনিল কুম্বলের অধিনায়কত্বে পার্থে ৭২ রানে জেতে ভারত। বিরাটের সামনে এবার বিষেণ সিং বেদীর রেকর্ড। ১৯৭৭-৭৮ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে দু’টি টেস্ট ম্যাচ জিতেছিল ভারতীয় দল। এখন দেখার বিরাট কোহলির দল সেই রেকর্ড ছুঁতে বা ভাঙতে পারে কি না।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














