ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ রাজকোটে প্রথম টেস্টের পর হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্টেও সফররত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল ভারত। প্রথম ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তোলে ৩৬৭ রান। তৃতীয় দিনের শুরুতে ধস নামে ভারতের ইনিংসেও। মাত্র ৫৩ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন ভারতের শেষ পাঁচজন ব্যাটসম্যান। প্রথম ইনিংসের নিরিখে টিম ইন্ডিয়া লিড পায় ৫৬ রানে। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং করেন উমেশ যাদব। তিনি দখল করেন ৪ টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ১০ উইকেট। দ্বিতীয় টেস্টে ভারতের জয় এল ১০ উইকেটে। এই জয়ের ফলে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল। খেলার সংক্ষিপ্ত স্কোরঃ ওয়েস্ট ইন্ডিজ-৩১১ ও ১২৭। ভারত-৩৬৭ ও ৭৫।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














