ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল বিরাটবাহিনী। পর পর দুটি একদিনের ম্যাচেই পরাজিত হল নিউজিল্যান্ড। এদিন ভারতের ৩২৪ টার্গেটের সামনে নিউজিল্যান্ড কোন লড়াই করতে পারেনি। মাত্র ২৩৪ রানে অলআউট হয়ে যায় তারা। তাদের হয়ে কিছুটা লড়াই করেছেন ব্রেসওয়েল। তিনি ৫৭ রান করেন। বাকিরা প্রায় দাঁড়াতেই পারেননি ভারতীয় বোলারদের সামনে। ফলে ভারত ৯০ রানের বিরাট ব্যবধানে জিতে যায়। বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখান কুলদীপ যাদব। তিনি ৪টি উইকেট নেন। এছাড়া ভুবনেশ্বর ও চাহল ২টি করে এবং কেদার যাদব ও মহম্মদ শামি ১টি করে উইকেট নেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ধাওয়ান আউট হন ৬৬ রানে। রোহিত করেন সর্বাধিক ৮৭। কোহলি ৪৩ রানে আউট হন। রায়াডু মাত্র ৩ রানের জন্য অর্ধ শতরান থেকে বঞ্চিত হন। এই ম্যাচেও দেখা গেল ধোনি ধামাকা। তিনি মাত্র ৩৩ বলে ৪৮ রান করেন। কেদার যাদব ১০ বলে করেন ২২ রান। মূলত এদের ব্যাটিং দাপটের জোরেই ভারত ৩০০ রান পার করতে পারে।
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














