ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ এবার কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে ৪১ বছর পর ফের অলিম্পিক হকির সেমিফাইনালে উঠেছিল ভারত। তাই স্বাভাবিকভাবেই এতোগুলি বছর পর হকিতে ফের সোনা বা রুপোর পদক জেতার এক প্রবল আশা তৈরী হয়েছিল। ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার ভারত হকিতে পদক পেয়েছিল। সেবার বাসুদেবন ভাস্করনের নেতৃত্বে সোনা জিতেছিল ভারতীয় দল। তারপর থেকেই অলিম্পিক হকিতে ভারত অংশ নিলেও কোন পদক জিততে পারেনি। গত ২০১৬ সালে রিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারতীয় দল কিন্তু সেবারও বেলজিয়ামের কাছে ৩–১ গোলে হেরে যায় ভারত। আর এবারও ৪১ বছর পর সেমিফাইনালে উঠেও সেই বেলজিয়ামের কাছেই হেরে গেল ভারত। শক্তিশালী বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হারতে হল মনপ্রীতদের। তাই সোনা বা রুপোর লড়াই থেকে ছিটকে গেল ভারতীয় পুরুষ হকি দল। তবে সোনা বা রুপো জয়ের স্বপ্নভঙ্গ হলেও পদক জেতার আশা এখনও রয়েছে ভারতীয় পুরুষ হকি দলের সামনে। ব্রোঞ্জের লড়াই করতে হবে ভারতীয় হকি দলকে। গোটা দেশবাসী এখন তাকিয়ে রয়েছেন মনপ্রীতদের দিকে। ভারত যেন ব্রোঞ্জের লড়াইয়ে জিতে যায় এটাই সকলের আশা।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














