ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত শুরু করেও শেষ রক্ষা করতে পারলেন না স্মৃতি মান্দানা-হরমনপ্রিতরা। আজ ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় ব্রিটিশদের কাছে সেমিফাইনালে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতীয় দল। গতবছর সীমিত ওভারের বিশ্বকাপের ফাইনালেও একই ঘটনা ঘটেছিল। এদিন তার বদলা নেওয়ারও সুযোগ ছিল। কিন্তু ব্রিটিশদের কাছে রীতিমতো আত্মসমর্পণ করে বসল হরমনপ্রিত অ্যান্ড কোং। প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় ভারতীয়রা। জবাবে ১৭.১ ওভারে ২ উইকেট খুইয়ে জয়ের রান তুলে নেয় ইংল্যান্ড। গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকা ভারত সেমিফাইনালে সব বিভাগেই ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গেল ভারত। অন্য সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। ফাইনালে মুখোমুখি হল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ভারতের এই পরাজয় নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। প্রথমত ফর্মে থাকা অভিজ্ঞ খেলোয়াড় মিতালি রাজকে কেন এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলে রাখা হল না। আর দ্বিতীয়ত উপমহাদেশের মাঠে কিভাবে ভারতীয় ব্যাটসম্যানরা বৃটিশ স্পিন বোলিংয়ে এভাবে চূড়ান্ত ব্যর্থ হলেন। ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন স্মৃতি মান্দানা (৩৩)। অধিনায়ক হরমনপ্রিত কৌর করেন মাত্র ১২ রান।
Latest article
মহরমে নিষিদ্ধ ডি জে, বহন করা যাবে না কোনো অস্ত্রও
ডেটলাইন দুর্গাপুর,২৪ জুনঃ আগামী ২৬ জুন মুসলিম সম্প্রদায়ের অন্যতম এক বড় উৎসব হল মহরম। পশ্চিম বর্ধমান জেলায় যাতে সেই মহরম শান্তিপূর্ণভাবে পালন...
কোক ওভেন থানাতেও পালিত আন্তর্জাতিক যোগ দিবস
ডেটলাইন দুর্গাপুর,২১ জুনঃ আজ সারা দেশজুড়ে উৎসাহের সঙ্গে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছরের যোগ দিবস...
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...














