ডেটলাইন দুর্গাপুর: চিকিৎসা ক্ষেত্রের এক অপরিহার্য অংশ হল রক্ত। কিন্তু রক্ত কোথাও কেনা যায় না এবং রক্ত বিক্রি করাও আইনত দণ্ডনীয়। তাই চিকিৎসাধীন মুমুর্ষ রোগীদের বাঁচাতে সরকারি ব্লাড ব্যাংকের এক মাত্র ভরসা হল বিভিন্ন জায়গায় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির গুলি। কিন্তু সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশেও মহামারী করোনা ভাইরাসের আক্রমণ শুরু হওয়ায় দুর্গাপুরে ও চলছে লক ডাউন। যার জেরে আপাতত স্বেচ্ছা রক্তদান কর্মসূচি পালন করা সেভাবে সম্ভব হচ্ছে না। তাই স্বাস্থ্য বিধি মেনে ছোটো আকারে এই শিবিরের আয়োজন করতে হচ্ছে। এরকমই এক শিবিরের আয়োজন করে ছিল হিউম্যান রাইটস এসোসিয়েটস ওফ ইন্ডিয়া ও দুর্গাপুর স্টেশন বাজার এলাকার আলাপ ক্লাব। এখানে ৬ জন মহিলা সহ ৩০ জন রক্ত দান করেন। এদিন রক্তদাতাদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সম্পাদক অভিজিৎ দত্ত। এদিন তার জন্মদিন উপলক্ষে তিনি স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান করেন হিউম্যান রাইটস সংস্থার সভাপতি শুভজিৎ নিয়োগী ও তার পরিবারের সদস্যরা। স্বপ্নাভ নিয়োগী(১৮) ছিল সর্ব কনিষ্ঠ ও উদ্যোগী সংস্থার ফাউন্ডার সদস্য দুলাল শর্মা(৫৮) ছিলেন সর্ব জ্যেষ্ঠ রক্তদাতা। এদিনের শিবিরে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেযোগ্য হলেন হিউম্যান রাইটস এর সম্পাদক সৌরভ আইচ, কার্যকরী সম্পাদক সৈকত আইচ,শুভেন্দু কেশ, নন্দিনী চ্যাটার্জি, রিনা মজুমদার, দুর্গাপুর সাব ডিভিশনাল ব্লাড ডোনার স ফোরামের সম্পাদক কবি ঘোষ, সহকারী সম্পাদক রাজেশ পালিত,ক্রী সুব্রত দত্ত, রঞ্জন ব্যানার্জী, সমাজসেবী উদয় চ্যাটার্জী, অভিজিৎ কর্মকার, অন্ডাল জি আর পির ওসি চিন্তাহরণ সিনহা প্রমুখ।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














