ডেটলাইন ওয়েব ডেস্কঃ আলু পিয়াজ থেকে সবজি ও নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুর দামই যখন উর্দ্ধমুখি ঠিক যেন তার সঙ্গে তাল মিলিয়েই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। তাও আবার এক লাফে ৫০ টাকা। কলকাতায় ভর্তুকিবিহীন ১৪.২ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছে। নতুন দাম ৬৭০.৫০ টাকা। আগে ছিল ৬২০ টাকা ৫০ পয়সা। শুধু ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার নয়, দাম বেড়েছে পাঁচ কেজির সিলিন্ডারেরও। ১৮ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ২৪৮.৫০ টাকা। স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাওয়ায় সাধারন পরিবার ও মধ্যবিত্তের উপর চাপ আরও বেড়ে গেল। উল্লেখ্য,গত জুলাই মাসে ৪ টাকা ৫০ পয়সা বেড়েছিল গ্যাসের দাম। গত জুন মাসে ৩২ টাকা বেড়েছিল। গত ফেব্রুয়ারি মাসে ১৪৯ টাকা দাম বেড়েছিল গ্যাসের। সেটাই এই বছরে এখনও সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। রান্নার গ্যাসের সঙ্গেই বাড়ল পেট্রোল ও ডিজেলের দামও।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














