ডেটলাইন কলকাতাঃ ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। দেখতে দেখতে ২১ বছরে পদার্পণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই দল। আজ দলের জন্মদিন তথা দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সাবালকত্বের দোড়গোড়ায় দাঁড়িয়ে দলের পক্ষ থেকে মা-মাটি-মানুষকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও সালাম। মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে চলবে। একইসঙ্গে তিনি দলের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, যে কর্মী-সমর্থকরা নিঃস্বার্থভাবে বছরভর দলের কাজ করে যান, তাদের আমি জানাই অভিনন্দন। আপনাদের অবদান ছাড়া আজ তৃণমূল এই জায়গায় এসে পৌঁছত না। টুইট বার্তায় মুখ্মন্ত্রী আরও বলেছেন,লড়াই, সংগ্রামের মধ্যে দিয়ে যে পথ চলা শুরু হয়েছিল ১৯৯৮ সালের ১ জানুয়ারি তা এখনও থামেনি। মানুষের জন্য এখনও লড়াই চালিয়ে যেতে হবে। আমরা মা–মাটি–মানুষকে ধন্যবাদ জানাই। ক্রমাগত সমর্থন করার জন্য। আর যে কর্মীরা সারা বছর ৩৬৫ দিন কঠিন পরিশ্রম করে যান মানুষের জন্য তাঁদেরকে জানাই স্যালুট।’ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সারা রাজ্যেই এদিন নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...














