ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ জমে গেল এবারের আই লিগ ফুটবল। চন্ডীগড়ের পঞ্চকুলার তাউ দেবীলাল স্টেডিয়ামে আজকের ম্যাচে মিনার্ভার সঙ্গে ইস্টবেঙ্গল ড্র করলেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত চেন্নাই। কিন্তু লাল হলুদ শিবিরের অসাধারন লড়াই তা হতে দিল না। এদিন তারা মিনার্ভা পাঞ্জাবকে ১-০ গোলে হারিয়ে লিগ খেতাবের সম্ভাবনা অনেকটাই জিইয়ে রাখল। দুই দলই জেতার জন্য মরিয়া হয়ে খেলতে থাকায় দারুন উপভোগ্য হয়ে ওঠে ম্যাচটি। যে কোন দলই জিততে পারত। দুই পক্ষই একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচের ৭৫ মিনিটে কাজের কাজ করে যান এসকুয়েদা। তার গোলেই জিতে যায় লাল হলুদ শিবির। ১৯ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট চেন্নাইয়ের। এদিকে, একই সংখ্যক ম্যাচ খেলে ৩৯ পয়েন্টে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে মিনার্ভার বিরুদ্ধে চেন্নাই জিতলে ৪৩ পয়েন্টে তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু হারলে বা ড্র করলে ইস্টবেঙ্গল ম্যাচের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে গোকুলামকে হারিয়ে শেষ ম্যাচে তিন পয়েন্ট দখলের লক্ষ্য অবিচল থাকতে পারলে আর চেন্নাই পয়েন্ট হারালেই খেতাব উঠবে ইস্টবেঙ্গলের মাথায়। শেষ মূহুর্তে সত্যি জমে গেল এবারের আই লিগ। কারা পাবে লিগ খেতাব তার জন্য অপেক্ষা করতে হবে ৯ মার্চ পর্যন্ত।
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














