ডেটলাইন ওয়েব ডেস্কঃ অভিনন্দন বর্তমানই হলেন প্রথম পাইলট, যিনি পুরাতন মিগ যুদ্ধ বিমান নিয়ে ধ্বংস করেছেন মার্কিন প্রযুক্তিতে তৈরি পাকিস্থানের এফ-১৬ যুদ্ধ বিমান। এর আগে কোনও মিগ বিমান এত বড় সাহসিকতা দেখাতে পারেনি। সেই অসাধ্য সাধন করে ফেলা এবং পাক হেফাজত থেকে ফিরে আসা বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে সমগ্র দেশ এখন গর্বিত। তবে শুধু এই বীর সৈনিককে নিয়েই নয়, তাঁর বিশাল গোঁফও এখন দেশের মধ্যে রীতিমতো চর্চায় রয়েছে। বিশেষ করে দেশের তরুন ও যুবকদের মধ্যে অভিনন্দনের গোঁফ, দাড়ি এবং চুলের স্টাইল ভীষনভাবেই জনপ্রিয় হয়ে উঠেছে। এই স্টাইলে গোঁফ কাটার ধুমও পড়ে গেছে দেশের যুবকদের মধ্যে। সোশ্যাল মিডিয়াতেও ‘অভিনন্দন স্টাইল গোঁফ’ শিরোনামে উঠে এসেছে। ফ্যাশন বিশেষজ্ঞরা এই নতুন ফ্যাশনের নাম দিয়েছেন, ‘ব্র্যান্ড অভিনন্দন’। তাঁদের মতে, অভিনন্দনের জাতীয়তাবাদ এবং দেশপ্রেমই এই ফ্যাশনকে সুপারব্র্যান্ড করে তুলেছে।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...














