ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অবশেষে এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের খেলা পাকা হল। সব জটিলতা কাটিয়ে রবিবার স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) এর চেয়ারপার্সন নীতা আম্বানি জানিয়ে দিলেন এই মরশুমের আইএসএলে খেলবে ইস্ট বেঙ্গল। এই ঘোষনার সঙ্গে তিনি বলেছেন, ‘এটা আইএসএলের জন্য আনন্দের এবং গর্বের বিষয় যে আমরা ইস্টবেঙ্গল ক্লাব এবং লক্ষ লক্ষ লাল-হলুদ সমর্থককে এই লিগে স্বাগত জানাতে পারছি। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ঐতিহাসিক ক্লাবের আইএসএলে সংযুক্তিকরণ ভারতীয় ফুটবলের জন্য নতুন দিগন্ত খুলে দিল। প্রতিভার বিকাশের ক্ষেত্রেও এই ঘটনা উল্লেখযোগ্য’। উল্লেখ্য, ইস্টবেঙ্গল যোগ দেওয়ার ফলে আইএসএল এবার ১০ দলের বদলে হবে ১১ দলের। স্বাভাবিকভাবেই এদিনের ঘোষনার পরই লাল হলুদ সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পরে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














