ডেটলাইন দুর্গাপুরঃ কাজের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্য এমন একটা জিনিস যা কোনভাবেই কোনো প্রতিকূল পরিস্থিতিতেই অবজ্ঞা করা যায় না। এমন কিছু পেশা থাকে যেখানে সব প্রতিকূলতাকে সরিয়ে রেখেই কাজ করতে হয়। এমনই একটা বিভাগ হল পুলিশের ট্রাফিক কন্ট্রোল। পথ নিরাপত্তা দেখতে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক পুলিশকর্মীদের রাস্তায় থাকতে হয়। অনেক মানুষ যখনএই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে বাড়ির মধ্যেই থাকতে পছন্দ করেন বা তাদের বাইরে না বের হলেও চলে, ঠিক তখনইপ্রচন্ড দাবদাহের মধ্যেই ডিউটি করে চলেন ট্রাফিকপুলিশকর্মীরা। লক্ষ্য একটাই যাতে কোন দুর্ঘটনা না ঘটে এবং মানুষ যাতে নিরাপদে যাতায়াত করতে পারে।সেকথা মাথায় রেখেই এই ট্রাফিক পুলিশদের জন্য কিছুটা তাদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে দুর্গাপুর অন্নপূর্ণানগর বিবেকানন্দ প্রগতি সোসাইটির পক্ষ থেকে সোমবার দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে জলছত্রের ব্যবস্থা করাহয়েছিল। গান্ধী মোড়,ডিএমসি মোড়, বিগবাজার মোড়,ভিড়িঙ্গি মোড়,ওল্ড কোর্ট মোড়সহ জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ এলাকায় কর্তব্যরত ট্রাফিককর্মীদের হাতেপানীয় জলের বোতল ছাড়াও ফ্রুটি, আর এস,ডাস্টার ইত্যাদি তুলে দেওয়া হয়। সোসাইটির সদস্য ও সদস্যরা এই সব এলাকায় ঘুরে ঘুরে এই পরিষেবা দেন। সোসাইটির পক্ষে জানানো হয়েছে তাদের এই কাজে পূর্ণ সহযোগিতা করেছেন দুর্গাপুরের ট্রাফিক ইনচার্জ এম.ডি.আলি এবং তাঁর বিভাগের কর্মীরাও। তিনি নিজেও উপস্থিত থেকে সদস্যদের উৎসাহিত করেছেন বলে জানান দুর্গাপুর অন্নপূর্ণা নগর বিবেকানন্দ প্রগতিসোসাইটির সদস্যরা।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...














