ডেটলাইন ওয়েব ডেস্কঃ তিতলি,গাজা-র পর এবার ফেথাই। বছর শেষে ফের ঘূর্ণিঝড়ের তান্ডব। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ফেথাই। এবারের এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। ক্রমশই ওই ঘূর্ণিঝড় শক্তি বাড়াতে শুরু করেছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। রবিবার এই ঘূর্ণিঝড় স্থলভাগে ঢোকার আগে শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে পারে। নিম্নচাপটি পুরোপুরি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি বলে মনে করছে দিল্লির মৌসম ভবন। কিন্তু রাত কাটতেই তা তীব্র ঘূর্ণিঝড়ের আকার নেবে এমনটাই ধারনা আবহাওয়াবিদদের। আবারও অন্ধ্র-তামিলনাডু উপকূলে ঐ ঘূর্ণিঝড় হানা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপ তেমন প্রভাব না ফেললেও ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গে শীতের প্রকোপ অনেকটা কমে যাবে। সেই সঙ্গে রবিবার উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরীয় নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বেড়েছে। তেমনই এর প্রভাবে আবার উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এই সময় কলকাতাসহ জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি থাকবে। নিম্নচাপের এই দুর্যোগ কাটার পর আবার কমবে তাপমাত্রা। অতএব ডিসেম্বর পরে গেলেও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। এমনকি আসন্ন ২৫ ডিসেম্বরেও তেমন ঠান্ডা না থাকারই সম্ভাবনা।
Latest article
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...














