ডেটলাইন কলকাতাঃ অন্যদিকে এদিনই প্রার্থী তালিকা প্রকাশ করল বাম-কংগ্রেস-আইএসএফ জোট। সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করেন সিপিএম নেতা বিমান বসু। কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য। আপাতত প্রথম দুদফায় যে যে আসনে ভোট সেখানকার প্রার্থী ঘোষণা করল সংযুক্ত মোর্চা।প্রথম ও দ্বিতীয় দফার ৬০টি কেন্দ্রের মধ্যে বামেরা যে কেন্দ্রগুলিতে প্রার্থী দিচ্ছেন, সেগুলিই ঘোষণা করেছেন বিমানবাবু। বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন, কংগ্রেস ও আইএসএফ যে যে আসনে প্রার্থী দিচ্ছেন, সেগুলি সংশ্লিষ্ট দলগুলির পক্ষ থেকে পরে ঘোষণা করা হবে। প্রশ্ন উঠেছে, যখন জোট হয়েছে তখন প্রার্থী তালিকা আলাদা করে কেন প্রকাশ করা হচ্ছে?
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














