ডেটলাইন ওয়েব ডেস্কঃ আজ থেকে বিনামূল্যে কোভিড টিকাকরন শুরু হতেই একদিনে টিকা নেওয়ার ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি হল দেশে। এদিন সারা দেশের বিভিন্ন প্রান্তে মোট ৪৭ লক্ষ ৫১ হাজার ৮০ জন কোভিড টিকা নিয়েছেন সরকারী সূত্রে বলে জানা। কোভিড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বাধিক। এর আগে ২ এপ্রিল দেশে ৪২ লক্ষ ৬৫ হাজার ১৫৭ জন টিকা পেয়েছিলেন। এতদিন ছিল সেটাই রেকর্ড। এবার সেই রেকর্ড ভাঙল। সোমবার ছিল আন্তর্জাতিক যোগ দিবস। আর এদিন থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী ১৮ বছরের বেশি বয়সি সকলের জন্য টিকাকরণে নতুন নীতি চালু করল কেন্দ্র। প্রসঙ্গত, কোভিড টিকা নিয়ে বেশ কয়েক মাস ধরেই কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলির দ্বন্দ্ব চলছিল। সবচেয়ে বেশী সোচ্চার ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে যথেষ্ঠ সরবরাহ ছিল না ভ্যাকসিনের। তার ওপর বণ্টন নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে। রাজ্যগুলো দাবি করেছিল, বিনামূল্যে সকলকে টিকা দেওয়া হোক। সমালোচনার মুখে পড়ে ৭ জুন মোদি সরকার ঘোষণা করে,২১ জুন থেকে রাজ্যগুলোকে উৎপাদনকারী সংস্থার থেকে আর টিকা কিনতে হবে না। কেন্দ্রই দেশে উৎপাদিত টিকার ৭৫ শতাংশ কিনে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে বণ্টন করবে। নতুন ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে দেশে ১৮ বছরের ঊর্ধ্বে সকলে বিনামূল্যে সরকারি কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। আর এই নীতি চালু হতেই টিকাকরনে গতি বাড়তে শুরু করেছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














