ডেটলাইন দু্র্গাপুরঃ ভোগের এই ভরা যুগে মানুষের চাহিদার শেষ নেই। ক্রমশ বাড়ছে ভোগ্যপণ্যের প্রয়োজনীয়তা। বাণিজ্যিক সংস্থাগুলিও নানা প্রলোভন দিয়ে চলেছে। তাই, আমাদের কাছেও গাড়ি,বাড়ি কেনার স্বপ্ন কে বাস্তবে রূপান্তরিত করতে টাকার প্রয়োজন হয়ে পড়ছে। সেখানেও রয়েছে নানা লোভনীয় ও সহজ হাতছানি। চাইলেই মিলছে লোন। সারদা নারদাতেও হুঁশ ফেরেনি আমাদের। এখন আপনাকে টাকা জমানোর জন্য দিতে হয় না,উল্টে আপনার প্রয়োজনীয় লোন দিচ্ছে বিভিন্ন আর্থিক সংস্থা। এমনকি এই ঋণ ব্যাংকও দেয়। সখ মেটাতে এবং অবশ্যই প্রয়োজনে মানুষও দেদার সেই লোন নিতে মুখিয়ে থাকে। আসল নকল যাচাই করার মতো সময়ও নেই তাদের। ফলে ঠকে যাওয়ার মতো ঘটনাও কম নয়। এমনই এক ঠকবাজ লোকের পাল্লায় পড়ে হাজার হাজার টাকা খুইয়ে ফেললেন বেশ কিছু মানুষ। ঘটনাটি কোক ওভেন থানার অধীন দুর্গাপুর শহরের। লোন করে দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ জমা পড়ে কোক ওভেন থানায়। শেষ পর্যন্ত সেই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম দেবাশিষ বসু। ধৃত দেবাশিষের বাড়ি গলসীতে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী হওয়ার সুবাদে সে সহজেই লোন করিয়ে দেওয়ার টোপ দিত গ্রাহকদের। জানা গেছে এই ভাবে তিনি অনেকের কাছে মোট দশ লক্ষ টাকা তুলেছে। ওই ব্যাঙ্কের ম্যানেজার সন্তোষ গুপ্তা বলেন ‘ মোটা টাকা লোন পাইয়ে দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা তুলেছিল দেবাশিষ। তদন্ত করে ধরার পর তাঁর নামে কোক-ওভেন থানায় অভিযোগ দায়ের করা হয়। এখন প্রতারিত গ্রাহকরা তাদের টাকা ফেরত চাইছে। এ অবস্থায় পুলিশ তাদের আশ্বাস দিয়েছে তারা যাতে ওই ধৃত প্রতারক ব্যাংক কর্মীর কাছ থেকে টাকা ফেরত পেতে পারে। এছাড়াও ধৃতকে জেরা করে পুলিশ দেখছে এই চক্রের সঙ্গে আরও কেউ বা কারা জড়িত আছে কি না।
Home আসানসোল-দুর্গাপুর দুর্গাপুরে গ্রাহকদের লোন দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা,ধৃত ব্যাংক কর্মী
Latest article
কালীপুজোর আনন্দে ব্রাত্য নয় কেউ, মানবিক উদ্যোগে প্রশংসিত কোক ওভেন থানার ওসি অঞ্জন মণ্ডল
ডেটলাইন দুর্গাপুর: আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার নজির গড়ে তুলল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোক ওভেন থানা। মুখ্যমন্ত্রী...
রায়ডাঙ্গায় বাড়িতে মজুত নিষিদ্ধ গাঁজা, কোক ওভেন থানার অভিযানে গ্রেপ্তার এক
ডিটলাইন দুর্গাপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের...
এ বছর জেলার ১২টি পুজো কমিটি পেল ‘দেবী দুর্গা সম্মান-২০২৬’
ডেটলাইন আসানসোল,৩০ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের তরফে এবার পুজো নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি...














