ডেটলাইন ওয়েব ডেস্কঃ অধিকারীদের গড়ে এই প্রথম অধিকারী পরিবার ছাড়াই সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও তাঁর সভায় বিপুল জন সমাগম থেকেই গেল। শুভেন্দুকে পরোক্ষভাবে বার্তা দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দেন বিজেপি–কেও। বলেন ‘বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেব না।’ একই সঙ্গে শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেন,‘যদি কেউ মনে করেন তৃণমূলকে ব্ল্যাকমেল করব, বার্গেন করব, ভোটের সময় দলকে বিপদে ফেলব, জেনে রাখুন কিছু করতে পারবেন না।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, অধিকারী–ব্যানার্জি সকলকে নিয়েই সংসার। সভায় তিনি মঙ্গলবারের কৃষকদের ডাকা বনধকেও সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব। আমি সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই ভুলিনি বলেও জানান তিনি। মঙ্গলবার ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি চালাবে তৃণমূল বলেও তিনি ঘোষনা করেছেন। সিপিএম, বিজেপি, কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘সিপিএম–কংগ্রেস–বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছ। ভাবছ এভাবেই চলবে? শুধু গালাগালি দিয়ে বেড়াচ্ছ। অনেক টাকা ছড়াচ্ছ। দাঙ্গা লাগাচ্ছ, মিথ্যে কথা বলছ, কুৎসা করছ,সরকার ভাঙছ, দল ভাঙছ, ঘর ভাঙছ, মানুষের ভালবাসা ভাঙছ, জেনে রেখে দিও, ভারতের মাটি থেকে তোমাদের উৎখাত হওয়ার সময় চলে এসেছে। আগে নিজেদের বাঁচাও।’ ভাষনে বিজেপির সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা বলছে জেল মে রহো ইয়া ঘরপে রহো। আমি জেল পছন্দ করব। তার কারণ তাহলে আজাদ হয়ে যাব।” এদিন তিনি কর্মীদের জন্য নতুন স্লোগান দিলেন- “জনগণ আছে সঙ্গে, তাই একুশে তৃণমূল থাকবে বঙ্গে। একই সঙ্গে মেদিনীপুরের সভায় তিনি ঘোষনা করেন, তাজপুরে রাজ্য সরকার গভীর সমুদ্রবন্দর তৈরি করবে। ১৫ হাজার কোটি টাকা খরচ হবে। ২৫ হাজার মানুষের চাকরি হবে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের প্রচুর কর্মসংস্থান হবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














