ডেটলাইন কলকাতাঃ চলতি করোনা নিয়ে বিধি নিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল থাকলেও ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। একই সঙ্গে বিধি নিষেধের কারনে এতোদিন বন্ধ থাকা জিম,সেলুন,পার্লারও এবার খোলা যাবে। তবে বাস চলার অনুমতি মিললেও লোকাল ট্রেন এখুনি চলবে না। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে জানিয়েছে্ন, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে সেলুন,পার্লার। ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে জিম। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে সবজি ও মাছের বাজার। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে বাকি সমস্ত দোকান। ৫০ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখা যাবে সমস্ত বেসরকারি অফিস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান,রাজ্যে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই পরিস্থিতি বিচার করে শিথিল করা হল বিধিনিষেধ। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধ আগের মতোই জারি থাকবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














