ডেটলাইন পুরুলিয়াঃ গতকাল থেকে ৫ দিনের দক্ষিণবঙ্গ সফরে বের হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন ঝাড়গ্রামের পর আজ দুপুর আড়াইটে নাগাদ পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। এখানকার কনফারেন্স হলে বৈঠক করেন তিনি। বৈঠকে জঙ্গলমহলের নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা অযোধ্যা পাহাড়ের পর্যটনে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। এখানে ছিলেন সাংসদ ও পুরুলিয়া জেলায় শাসকদলের পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন একাধিক দফতরের সচিব, পুলিশ কর্তারা-সহ পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো, অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু ও পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর দু’দিনের সফর। প্রশাসনিক বৈঠক ছাড়াও বুধবার বলরামপুরে দলীয় জনসভায় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। এদিন হিন্দিভাষীদের একটি জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর কাছে জেলার পর্যটন, হাসপাতাল, পরিত্যক্ত বিমানবন্দর চালু-সহ একাধিক দাবি পেশ করেন পুরুলিয়ার হিন্দিভাষী বাসিন্দারা। বুধবার পুরুলিয়া সফর সেরে বাঁকুড়া যাবেন মুখ্যমন্ত্রী।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














