ডেটলাইন দুর্গাপুরঃ শহর দুর্গাপুরে নানাভাষী নানা ধর্ম ও সম্প্রদায়ের মানুষের বসবাস। বিগত বহু বছর ধরেই চলে আসছে এই সহাবস্থান। তাই সারা বছরই কোন না কোন উৎসব লেগে থাকে এই শিল্প শহরে। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো শেষ হওয়ার পরও একাধিক উৎসবে মেতে ওঠে শহরবাসী। শহরের এক অন্যতম বড় উৎসব হল ছটপুজো। মূলতঃ অবাঙালীদের উৎসব হলেও এখানকার বাঙালীরাও যে তাতে অংশ নেয় তার এক বড় প্রমান পাওয়া গেল পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে। তৃণমূলের ওয়ার্ড কমিটির উদ্যোগে ও ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই অনুষ্টানে এলাকার প্রায় ২০০ জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। একইসঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় ছটপুজোর প্রয়োজনীয় সামগ্রীও। তৃণমূল নেতা তথা বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এই শহরের ঐতিহ্য মেনেই সব সম্প্রদায়ের মানুষ পাশাপাশি থেকে একে অন্যর উৎসবে মেতে ওঠে। আমরা চাই আগামী দিনেও যেন সেই ঐতিহ্য অটুট থাকে। এছাড়াও এই মহতি অনুষ্ঠানে ছিলেন ৪৩ নং ওয়ার্ড তৃণমূল কমিটির সভাপতি চিত্তরঞ্জন মুখোপাধ্যায়।
Latest article
চিত্র সাংবাদিক দীপক গুরুংয়ের স্মৃতিতে স্বেচ্ছা রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ২০১৩ সালের ৩১ জুলাই দুর্গাপুরের ডিভিসি মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারান দুর্গাপুরের মিডিয়া জগতের বিশিষ্ট চিত্র...
মন্ত্রীদের উপস্থিতিতে দুর্গাপুরে অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট
ডেটলাইন দুর্গাপুর,৩০ জুলাইঃ গত ৪ মে রাজ্যে পালা বদলের পর থেকেই বাংলাকে পুনরায় শিল্প সমৃদ্ধ করে তোলার বিশেষ জোর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী...
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...














